Showing posts with label প্যাচালি. Show all posts
Showing posts with label প্যাচালি. Show all posts

Tuesday, June 15, 2010

বন্ধু স্মৃতির পাচ্যালি

(আজ একটা ঘটনা মনে করে একা একাই অনেকক্ষন হাসলাম ।তাই ব্লগ এ একটু না লিখে থাকতে পারলাম না)

বন্ধুবর তিলক !সবার ভাল বন্ধু হিসেবে ওর যথেষ্ট সুনাম থাকলেও ওর আসল খ্যাতি প্রেম করায় এবং শেষে ছ্যাকা খাওয়ায় ।এখন প্রর্যন্ত ডজনখানেক প্রেম এ ছ্যাকা খেয়ে বন্ধুমহলে বিশিষ্ট ছ্যাকা বিশারদ হিসেবে খ্যাত ।
আমি ওর জানি দোস্ত ছিলাম তাই ওর প্রেম ও ছ্যাকা বিষয়ক খুটিনাটি ঘটনাগুলো আমি সবই জানতাম ।
তিলক এর প্রেমের বিষয়ে উল্লেখযোগ্য ব্যাপারটি হচ্ছে-
যার সাথেই ও প্রেম করেছে তার কাছেই ছ্যাকা খেয়েছে এবং সবার জন্য্ই হাত কেটেছে(তিলক এর মতে
ছ্যাকা খেলে নাকি হাত কাটা জরুরী)।এই হাত কাটাকুটির ফলে  ওর হাতের চেহারা এখন অনেকটা
কুষ্ঠ রোগীর মত ।
তো যাই হোক শেষবার তিলক রিতুর কাছে ছ্যাকা খেয়ে সোজা আমার বাসায় হাজির,তো বাসায় অনেক
মেহমান থাকার কারনে দুই বন্ধু ছাদে গিয়ে বসলাম ।যথারীতি নগদে ছ্যাকাজনিত কারনে তিলকের কান্না
ও ছ্যাকাইতিহাস শুনতে হল । কান্নাকাটি করতে করতেই আমাকে হঠাৎ আমাকে বলল...
তিলকঃ দোস্ত আমার লোইগ্যা কিছু কর নাইলে এই সাদ দিয়া লাফাইয়া পইরর‌্যা মরমু ।
আমিঃ  কি কস শালা ফালতু কথা কইস না(একটু ভয়ে ভয়ে)
তিলকঃ (কান্নারত কন্ঠে)মরমুই মরমু
আমিঃ  (আবেগী গলায়)এই কথা কইস না দোস্ত তুই মরলে আমিও ত শেষ
তিলকঃ (কান্নারত কন্ঠে  একটু অবাক হয়ে)তোর আবার কি হইবে?
আমিঃ দ্যাখ তুই আমার বাসার সাদ দিয়া পইরা সুইসাইড করলে পুলিশ ত আগে আমারেই ধইরা প্যাদানি
দেবে তার চাইতে তুই নিজের বাসা বা রিতুর বাসার সাদ দিয়া লাফ দিস আর একটা সুইসাইড নোটে
লেইখা যাইছ যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না তবে পাশের বাসার রিতু একটু দায়ি ।
এরপর রাগ করে তিলক কয়দিন আমার বাসায় আসে নি,মোবাইল ও ধরেনি ।ওইদিন রাতে মোবাইলে একটা  মেসেজ দিয়েছিল এইভাবে "amare r phone dibi na tui amar
friend na...(শেষে একটা গালিও ছিল সেটা লিখলাম না)"।
পরিশেষ-অজানা কারনে তিলকের আর সুইসাইড করা হয়নি ।এখন অবশ্য আমার সাথে ওর খাতির ভালই আর
বর্তমানে ও ওর নিউ (হয়তবা)প্রেমিকার সাথে মোবাইলে চাপাবাজ়িতে ব্যাস্ত ।
বাকীটুকু পড়ুন ... »

Monday, June 14, 2010

আমার নিজের প্যাচালি

নিজের কথা একটু প্যচাল পারি ।আমি মারুফ বর্তমানে অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করছি ।দিনের বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে কাটাই ।সফটয়্যার ও নেটওয়ার্কিং ওপর সামান্য পড়াশুনা করেছি ।স্বভাব খুব সিম্পল ভাবে থাকা ।মানুষকে হেল্প করতে খুব পছন্দ করি বিশেষ করে ফ্রেন্ডদের পালিয়ে বিয়েতে সাক্ষি হয়ে বিপদে জড়াতে খুব আগ্রহ ।ক্রিকেট খেলার অনেক বড় ভক্ত আমি।  গান শোনা ও হরর মুভি দেখা এখন অনেকটা নেশার মত এবং ইন্টারনেট ছাড়া একটুও থাকতে পারি না,যেদিন ইন্টারনেটের মেয়াদ শেষ হয় সেদিন থেকে আবার নেট নেয়ার আগ প্রর্যন্ত নিজেকে এতিম এতিম মনে হয় ।আড্ডা দিতে এবং যখন যা করতে ইচ্ছা করে তাই করতে ভালোবাসি ।বৃষ্টিতে ভেজা অনেকগুলো সখের মধ্যে একটি,
সবচাইতে  ভাল বন্ধুর নাম বন্যা(এখন লন্ডনী কন্যা) ও  সোনিয়া(কোমলমতী রমনী) যাদের  সাথে ঝগড়া করতে খুব ভাল লাগে(এর মানে আমার একটু ঝগড়াটে স্বভাব )।ফিঊচারের কথা বেশি চিন্তা ভাবনা করি না বলে মাথা সবসময় কুল থাকে ।যাই হোক নিজের কথা আর কিছু খুজ়ে পাচ্ছি না বলে আজ এখানেই থামি।
বাকীটুকু পড়ুন ... »

Saturday, June 12, 2010

প্রথম দিনের প্যাচালি

ব্লগ এ বাংলা লেখার এক প্রানপন চেষ্টা করার শেষে অবশেষে বাংলা লিখতে সফল হলাম । কেন জানি না মনের মধ্যে একটা অনাবিল
সুখের পরস পাচ্ছি ।মায়ের ভাষায় মনের ভাব প্রকাশ করতে না পারলে আসলে শান্তি আসে না, তা সে কথা বলাই হোক বা লেখা ।
আজ থেকে বাংলায় ব্লগিং শুরু করলাম। ফনেটিক বাংলা ব্যবহার করার পরও খুব ভাল লাগছে যে যাক অবশেষে বাংলা ত লিখতে পারছি ।
ইদানিং বাংলায় অনেকে ব্লগিং শুরু করেছেন ।বেশ কিছু ব্লগ আমি রেগুলার পরি । এসব ব্লগগুলো এককথায় অসাধারন লাগে আমার কাছে।
যাই হোক,
আমার পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে আমি এই ব্লগ এ লেখার চেষ্টা করব ।আর কিছু না হোক অন্তত প্রান খুলে কোথাও সবকিছু
লিখতে ত পারব,সেটাই বা কম কিসে?
মাঝে মাঝে লেখার চেষ্টা করি কিনতু সবই একসময় জগাখিচুরী মনে হয় এবং শেষে আগ্রহ হারিয়ে আর লেখা হয় না ।তবে এখন থেকে যদি একটা লাইনও মাথায় আসে তবে তা সাথে সাথে এই ব্লগ এ দিয়ে দেব অন্তত বলতে ত পারব যে হ্যাঁ কিছু ত লিখেছি,
আর সেটাই মনের শান্তি ।
তো আমার প্রথম দিনের প্যাচালি আজ় আমি এখানেই থামাই ।টা টা
বাকীটুকু পড়ুন ... »

DON'T CRY JONI.mp3
Found at bee mp3 search engine